রুবেলের পাশে ছাত্রলীগের  সাবেক-বর্তমান নেতৃবৃন্দ

আপডেট : ০৫ জুন ২০২০, ২২:৪২

ব্লাড ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ খান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রুবেলের আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। দেশের ঐতিহ্যবাহী ছাত্রসংগঠনটির অনলাইন গ্রুপ 'বাংলাদেশ ছাত্রলীগ: ১৯৪৮ থেকে বর্তমান'-এর উদ্যোগে সাবেক ছাত্রলীগ ও বর্তমান নেতৃবৃন্দ রুবেলের হাতে ৪ লাখ টাকার চেক তুলে দেন।

শুক্রবার বিকালে দক্ষিণখানে রুবেলের বাসায় গিয়ে চেক তুলে দেন তারা। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা শাহিনুর রহমান টুটুল, বীর আবু আব্বাস, নাজমুল হুদা চঞ্চল, মশিউর রহমান রুবেল, থানা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা বীর আবু আব্বাস জানিয়েছেন, রুবেল আর্থিকভাবে খুবই অসচ্ছল। ছাত্রলীগে সাবেক এবং বর্তমানসহ সমাজের বিত্তশালীদের রুবেলের সাহায্য এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/ইউবি